ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পদ্মার তীরে গাছে ঝুলে ছিল যুবকের লাশ

পদ্মার তীরে গাছে ঝুলে ছিল যুবকের লাশ
×

নিহতের মায়ের আহাজারি -সমকাল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৩:২৮

ফরিদপুরের চরভদ্রাসনে মনির মোল্লা (৩২) নামে এক যুবকের গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের নুরু মাতুব্বরের ডাঙ্গী গ্রামে পদ্মা নদীর পাড়ে এক গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মনির উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অযোধ্য নবীন সিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মোল্লার বড় ছেলে।

চরঝাউকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো. ফারুক বিশ্বাস জানান, মনির শ্বশুর বাড়ির এলাকায় সিঙ্গারা-পুরির দোকান করতেন। সোমবার সকালে জেলেরা লাশ দেখে মুঠোফোনে তাকে জানালে তিনি পুলিশে খবর দেন।

মনিরের মা মমতাজ বেগম জানান, দুই বছর ধরে মনির শ্বশুর বাড়িতে থাকে। তার স্ত্রী সীমা আক্তার সৌদী প্রবাসী। কিছুদিন যাবত সীমার সঙ্গে মনিরের সম্পর্ক ভাল যাচ্ছিল না। মনিরের ৭ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে আছে। 

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ আলী মোল্লা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামালা করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×