ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অবশেষে বিপুলের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জটিলতা কাটলো

অবশেষে বিপুলের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জটিলতা কাটলো
×

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৪:০৭

প্রথমে বঞ্চিত হওয়ার পর পুনরায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন বিপুল কুমার নামে এক শিক্ষার্থী। সকল যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসনের ভুলে ইবিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি।

জানা যায়, বিপুল ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ২য় শিফটে পরীক্ষা দিয়ে ৩৩৩তম মেধাতালিকায় স্থান পান। তিনি প্রথম অপেক্ষমান তালিকার ৬৬তম স্থান থেকে ভাইভা দিয়ে ফোকলোর স্টাডিজ বিভাগে ভর্তি হন। এরপর বিভাগ পরিবর্তনের সুযোগ পেয়ে আবেদন করেন তিনি। এই আবেদনে বিপুলের সমযোগ্যতার অন্যান্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের ফলাফল ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু বিপুল প্রশাসন থেকে কোন প্রকার নোটিশ বা ক্ষুদে বার্তা পায়নি। তিনি বিষয়টি জানতে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণের সঙ্গে সাক্ষাত করেন। তখন অধ্যাপক পরেশ বলেন, পরবর্তীতে তাকে এসএমস করা হবে।

এর মধ্যে গত ১৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ২য় অপেক্ষমান তালিকার ভাইভা অনুষ্ঠিত হয়। এতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা তাদের ভর্তি কার্যক্রম শেষ করলেও বিপুল কোন সমাধান পাচ্ছিলেন না। ফলে তার বিশ্ববিদ্যালয়ে পড়া অনেকটা অনিশ্চিত হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে সোমবার দুপুরে বিপুলকে ইমলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির জন্য এসএমএস পঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘তাকে এসএমএস পাঠানোর সময় হয়তো একটি সংখ্যা ভুল হয়েছিল। তাকে ভর্তির বিষয়ে আমরা ব্যবস্থাগ্রহণ করেছি।’

বিপুল কুমার বলেন, ‘প্রথমে আমি কোন এসএমএস পাইনি। আজ ভর্তির এসএমএস পেয়েছি।’ 

আরও পড়ুন

×