সিলেটে চা-বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার
ছবি: সমকাল
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৭:৪০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ০৮:১০
সিলেটের লালাখাল চা-বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বানরটিকে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সিলেটের লালাখাল এলাকায় স্থানীয় জনতার হাতে বানরটি আটক হয়। পরে শ্রীমঙ্গল সোনাছড়া চা-বাগানের মেম্বার সিউধনীর সহযোগিতায় বানরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বানরটি দু'দিন কিছুই খায়নি। এ কারণে শারীরিকভাবে দুর্বল। সুস্থ হওয়ার পর সুবিধামতো সময়ে এটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে।
- বিষয় :
- লজ্জাবতী বানর
- উদ্ধার
- সিলেট
