ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মানিকগঞ্জে শিশু ধর্ষণ, বৃদ্ধকে পুলিশে দিল জনতা

মানিকগঞ্জে শিশু ধর্ষণ, বৃদ্ধকে পুলিশে দিল জনতা
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৮:৫০

মানিকগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল কাদের (৭০) নামের এক বৃদ্ধকে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। নির্যাতনের শিকার শিশুটিকে সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার ফাঁড়িরচর এলাকার ওই শিশুটি রোববার সকাল ৮টার দিকে স্কুলে যাচ্ছিল। এ সময় আব্দুল কাদের স্থানীয় একটি ভুট্টা ক্ষেতের পাশে ঘাস কাটছিল। শিশুটিকে দেখে সে তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার করলে আব্দুল কাদের পালিয়ে যায়। পরে শিশুটির কাছ থেকে সব শুনে সন্ধ্যার দিকে স্থানীয়রা আব্দুল কাদেরকে ধরে আটকে রাখে। এরপর সোমবার তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তারেক পারভেজ জানান, এ ঘটনায় শিশুটির বাবা সোমবার সন্ধ্যায় আব্দুল কাদেরকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হবে।

আরও পড়ুন

×