ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্রসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৯:২০ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৯:২০
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। শনিবার দুপুরে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ও সদর উপজেলার সুহিলপুর এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন রোহান মিয়া (১৬) ও জাবেদ মিয়া (২০)। এদের মধ্যে রোহান মিয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হামদু মিয়ার ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। জাবেদ মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের বাদল মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
অপরদিকে দুপুর আড়াইটার দিকে সুহিলপুর বাজার এলাকায় জাবেদ মিয়া রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।
দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
