শাল্লায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ০০:৪২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ০০:৪৭
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শাল্লা সদর উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মকবুল মিয়া (৪৫) ও তার ছেলে মাসুদ মিয়া (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাল্লা সদর উপজেলার নিজ বাড়ির পাশে হাওরে ধান কাটতে বের হন বাবা ও ছেলে। পরে হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং এর মধ্যে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওর ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
