ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

খুলনায় এবার চেম্বার সভাপতির মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি

খুলনায় এবার চেম্বার সভাপতির মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ০২:৩০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ | ০২:৩৩

খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবির ঘটনা ঘটেছে।

সোমবার সকালে চেম্বার সভাপতির মোবাইল নম্বর দিয়ে খুলনা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর কর্মকারের কাছে টাকা চাওয়া হয়। বিষয়টি তিনি চেম্বার সভাপতিকে জানালে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় চেম্বার অব কমার্সের পক্ষ থেকে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এর আগে খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের মোবাইল নম্বর হ্যাক করে বেশ কয়েকজনের কাছে টাকা দাবি করা হয়।

চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক জানান, সম্প্রতি মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। জড়িত প্রতারকরা গ্রেপ্তার না হওয়ায় এ ঘটনা বাড়ছে। এসব প্রতারকদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন

×