ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সমকাল গণমানুষের কথা বলে যাবে: চট্টগ্রামে মতবিনিময়ে মুস্তাফিজ শফি

সমকাল গণমানুষের কথা বলে যাবে: চট্টগ্রামে মতবিনিময়ে মুস্তাফিজ শফি
×

রোববার চট্টগ্রাম ব্যুরোর অধীনে থাকা জেলা-উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৯:৩৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ১০:১৬

চট্টগ্রামে সমকাল সুহৃদ সমাবেশ, এজেন্ট-হকার, ব্যুরোর সংবাদকর্মী ও জেলা-উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। রোববার চট্টগ্রাম ব্যুরোর অধীনে থাকা জেলা-উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, 'সমকাল সবসময় সত্যের সঙ্গে আছে। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে আমরা পা রেখেছি ১৫ বছরে। ভবিষ্যতেও গণমানুষের মুখপত্র হয়ে গণমানুষের কথাই বলবে পাঠকের আস্থার শীর্ষে থাকা সমকাল।' এ সময় উপস্থিত ছিলেন টাইমস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন।

এদিকে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামে সমকাল ব্যুরো কার্যালয়ে সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সমকালের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। পরে তিনি সমকালের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

সমকাল চট্টগ্রাম ব্যুরোপ্রধান সারোয়ার সুমনের সঞ্চালনায় এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর, সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, জিএম (সার্কুলেশন) হারুনুর রশিদ, ডিজিএম (মার্কেটিং) সুজিত কুমার দাশ, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) দেলোয়ার হোসেন, সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবর, সিনিয়র সাব-এডিটর নাসির উদ্দিন হায়দার, স্টাফ রিপোর্টার আহমেদ কুতুব, আবদুল্লাহ আল মামুন, শৈবাল আচার্য্য, স্টাফ ফটো সাংবাদিক মো. রাশেদ প্রমুখ।

মতবিনিময় সভায় মুস্তাফিজ শফি বলেন, সমকাল সবার কাছে গ্রহণযোগ্য একটি সামাজিক পত্রিকা। সমকাল মুক্তিযুদ্ধের পক্ষের পত্রিকা, সবার পত্রিকা। সবার কথা বলে সমকাল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমকাল শুধু পত্রিকাই প্রকাশ করে না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও করে থাকে। এসব কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।

নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন বলেন, প্রচার সংখ্যায় শীর্ষে না থাকলেও পাঠকের আস্থায় শীর্ষে অবস্থান করছে সমকাল। মানুষ সমকালকে বিশ্বাস করে। মানুষ সমকালে প্রচারিত তথ্যও বিশ্বাস করে। এটি অনেক বড় পাওয়া। অর্ধসত্য কিংবা গুজব দিয়ে কাটতি বাড়ানোর চেষ্টা কখনোই করেনি সমকাল। তাই এ পত্রিকা নিয়ে গর্ব করতে পারেন তার সংবাদকর্মীরা।

সমকাল চট্টগ্রাম ব্যুরোর অধীনে থাকা জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা প্রতিনিধি শাহজালাল রতন, সত্রং চাকমা, আতাউর রহমান মনির, আনোয়ারুল হায়দার ও প্রদীপ চৌধুরী। উপজেলা প্রতিনিধিদের মধ্যে ছিলেন প্রিয়দর্শী বড়ুয়া, তবিউর রহমান টিপু, ফিরোজ আলম ভূঁইয়া, জাকের হায়দার সুমন, জহিরুল ইসলাম, ইমাম হাসান কচি, আবুল হোসেন রিপন, মাহমুদুর রহমান মাহমুদ, খালেদ শহীদ, নজরুল ইসলাম লাভলু, জাকির হোসেন, আবদুল মতলব কালু, এম সেকান্দর হোসাইন, বিপুল দাশ, আনোয়ারুল হক, মোহাম্মদ আলী, শাহিনুর কিবরিয়া মাসুদ, ইকবাল হোসেন মনজু, ইলিয়াস কামাল বাবু, মাসুদ নাসির, শফিউল আলম, আহমদ উল্লাহ প্রমুখ।

এর আগে শনিবার চট্টগ্রামের আগ্রাবাদে সমকালের ব্যুরো অফিস মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশের বৈঠক অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের পাশাপাশি সমকালের পাঠক সংগঠন সুহৃদ ও ব্যুরোর সংবাদকর্মীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি, বাঁশি ও ভায়োলিনের সুর উপস্থিত সবাইকে মুগ্ধ করে। মতবিনিময়ে অংশ নেন সুহৃদ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের নতুন কমিটি ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা ও চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আবৃত্তি শিল্পী রাশেদ হাসান প্রমুখ। তারা সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফিকে সুহৃদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। সুহৃদের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক এ সময় সুহৃদ সমাবেশের সদস্যদের সমকাল পরিবারের সদস্য ও সমকালের দূত বলে উল্লেখ করেন। তিনি বলেন, সমকালকে পাঠকের কাছে পৌঁছাতে এবং গ্রহণযোগ্য করতে পাঠক সংগঠন হিসেবে সুহৃদ সমাবেশের প্রত্যেক সদস্যের ভূমিকা রয়েছে। সমকাল এ সংগঠনের মাধ্যমে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

রোববার চট্টগ্রামের পত্রিকা এজেন্ট ও হকারদের সঙ্গেও মতবিনিময় করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। ছবি: সমকাল

পরে চট্টগ্রামের পত্রিকার এজেন্ট-হকার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও নির্বাহী পরিচালক এস এম শাহাব উদ্দিন। এ সভায় চট্টগ্রামের বেশ কয়েকজন এজেন্ট ও হকার উপস্থিত ছিলেন। সমকালের প্রচার সংখ্যা বাড়াতে এজেন্ট-হকারদের সহযোগিতা কামনা করেন তারা।

এস এম শাহাব উদ্দিন বলেন, সমকালকে এগিয়ে নিতে এজেন্ট-হকারদের অবদান অসামান্য। ভবিষ্যতেও সমকালের অগ্রযাত্রায় হকার-এজেন্টদের সহযোগিতা কামনা করেন তিনি। এজেন্ট-হকাররাও সমকালকে আরও বেশিসংখ্যক পাঠকের কাছে পৌঁছাতে উদ্যোগ নেবেন বলে ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী পরিচালককে আশ্বস্ত করেন।

সভায় চট্টগ্রামের আল হারুন এজেন্টের স্বত্বাধিকারী মো. আল হারুন, ইসহাক এজেন্টের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, হকার্স সমিতির সেক্রেটারি নজরুল ইসলাম লিটন, চট্টগ্রাম হকার্স সমিতির ম্যানেজার আমির হোসেন, ইব্রাহিম এজেন্টের পরিচালক আইয়ুব খান, ইসহাক এজেন্টের ম্যানেজার আবদুর রহিম, চট্টগ্রাম হকার্স সমিতির সভাপতি মো. ইউসুফ, সহসভাপতি দাউদ-উল ইসলাম, এজেন্ট আল হারুনের ম্যানেজার আমানউল্লাহ আমান, ইব্রাহিম এজেন্টের মো. সজিব, ইসহাক এজেন্টের লিটন দাশ, ইব্রাহিম এজেন্টের সুজিত সেন, মো. শহীদুল ইসলাম শহীদ, অময় সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রোববার সকালে ব্যুরো অফিসে কর্মরত সংবাদকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বৈঠক করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী পরিচালক। এ সময় তিনি চট্টগ্রামের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি জনসম্পৃক্ত বিভিন্ন ইস্যুতে প্রতিবেদন করার নির্দেশনা দেন।

আরও পড়ুন

×