ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা
×

লামা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০ | ০৫:১০

বান্দরবানের লামায় পরকীয়া সন্দেহে শাহিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। 

সোমবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শাহিনা আক্তার তেলুনিয়া পাড়ার মৃত ইব্রাহিমের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শাহিনা আক্তারের সঙ্গে কারও পরকীয়া সম্পর্ক আছে, এমন সন্দেহ করছিল তার স্বামী মো. জাকির হোসেন । এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। রোববার দিবাগত রাতে ওই দম্পতির মধ্যে বিষয়টি নিয়ে আবারও ঝগড়া হয়। 

এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহিনা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে পাশের একটি মুরগি খামারে ঢুকে মিজানুর রহমান ও সোহাগ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং ঘাতক মো. জাকির হোসেনকে আটক করে পুলিশ। 

এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন বলেন, 'পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।' 

হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম মজুমদার জানান, নিহত শাহিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×