ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০ | ০৬:১৯

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইরান শেখ (১৩) নামে এক ডেকোরটার শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার প্রসন্নপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ইরান শেখ একই উপজেলার ননীক্ষীর গ্রামের ছিরু শেখের ছেলে।

মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বশার জানান, ননীক্ষীর ইউনিয়নের বড়ভাটরা গ্রামের এনায়েত শেখের ডেকোরটারে ইরান শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার বিকেলে প্রসন্নপুর গ্রামে অনুষ্ঠান শেষে গেট অপসারণের সময় বিদ্যুতায়িত হন ইরান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

×