ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভাঙ্গায় অস্ত্র ও মাদকসহ ৭ 'ডাকাত' গ্রেপ্তার

ভাঙ্গায় অস্ত্র ও মাদকসহ ৭ 'ডাকাত' গ্রেপ্তার
×

বুধবার রাতে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ- সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৫:৩৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় 'ডাকাতির প্রস্তুতিকালে' সাতজনকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বুধবার রাতে উপজেলা পরিষদ সংলগ্ন চাঁদনী সিনেমা হলের পরিত্যক্ত ভবন থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ডিসেম্বের থেকে এ পর্যন্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ ৩২ জন ডাকাত গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাতজন হলেন- পৌরসভাধীন এলাকার কোর্টপাড়ের প্রয়াত রফিক উদ্দিনের ছেলে মো. শাহাদাৎ হোসেন শাওন (৩২), পশ্চিম হাসামদিয়ার ওবায়দুর মিয়ার ছেলে মো. সাকিব মিয়া (২৫) ও শামির মোল্লার ছেলে সাদিক মোল্লা (২৬), পূর্ব হাসামদিয়ার প্রয়া কলো মাতুব্বরের ছেলে পার্থ মাতুব্বর (২৫) ও হাই মাতুব্বরের ছেলে আনোয়ার মাতুব্বর (২৮), হাজরাহাটির প্রয়া চুন্নু মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৫) এবং আতাদীর জিহাদ আলীর ছেলে সজিব খান (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ সংলগ্ন সাবেক চাঁদনী সিনেমা হলের পরিত্যক্ত ভবনে ৯ থেকে ১০ জনের সংঘবদ্ধ একটি দল ডাকাতি করার জন্য পরামর্শ করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে চাপাতি, রামদা, ছ্যান, চাইনিজ চাকু, খেলনা পিস্তল ও একশ' পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই থেকে তিনজন পালিয়ে যায়।

পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সমকালকে বলেন, 'গ্রেপ্তার সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে শীতকালে কুয়াশায় আচ্ছন্ন অবস্থায় মহাসড়কে চলাচলরত গাড়িতে বিভিন্ন সময়ে ডাকাতি করে তারা। পুনরায় একইভাবে ডাকাতি করার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি-ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগ এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ নিয়ে সাম্প্রতিককালে আমরা ৩২ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।'

আরও পড়ুন

×