ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রামে গ্যারেজে আগুনে পুড়লো ১৭ টি সিএনজি

চট্টগ্রামে গ্যারেজে আগুনে পুড়লো ১৭ টি সিএনজি
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৮:২৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ | ০৮:২৭

চট্টগ্রাম নগরীর হালিশহর তালতলা এলাকায় একটি গ্যারেজে আগুণ লেগে ১৭টি সিএনজি অটোরিকশা ও বেশ কিছু মোটরসাইকেল পুড়ে গেছে। বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের বন্দর স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

নগরীর বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মো. মোরশেদ সমকালকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শহরের তালতলা মোড়ে আলী আকবর হোসেনের মালিকানাধীন গ্যারেজে আগুন লাগে। 

এতে ১৭টি সিএনজি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুণ লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি। 

আরও পড়ুন

×