বিএসএফের নির্যাতনে মৃত্যুর ৮ দিন পর বাংলাদেশির লাশ হস্তান্তর
ফাইল ছবি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৮:২৫
যশোরের শার্শা অগ্রভুলাট সীমান্তে বিএসএফের নির্যাতনে নিহত হানেফ আলী ওরফে খোকার লাশ ৮ দিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। নোম্যান্সল্যান্ডে লাশের কফিন হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
নিহতের স্বজনরা জানান, গত ২২ জানুয়ারি ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা পিটিয়ে হত্যা করেন হানেফ আলীকে।
নিহত হানেফ শার্শা থানার অগ্রভূলাট গ্রামের শাজাহান আলীর ছেলে।
অগ্রভূলাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে লাশটি পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে বিজিবি নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
