ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রায়পুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রায়পুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২২ | ০০:৫৫ | আপডেট: ২৫ মে ২০২২ | ০০:৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে মফিজ উল্ল্যাহ মানিক (৫০) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন।  মঙ্গলবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মফিজ উল্ল্যাহ মানিক একই এলাকার বশির উল্যা পন্ডিত বাড়ির মৃত হাবিব উল্যা মিয়াজীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে বৃষ্টি শুরু হলে মফিজ উল্যা পুকুরে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে টেটা হাতে বের হন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শিপন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×