ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কালিয়াকৈরে ব্যাংকে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪

কালিয়াকৈরে ব্যাংকে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪
×

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২২ | ০৪:৩৫ | আপডেট: ০৮ জুন ২০২২ | ০৪:৩৯

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইউনিয়ন ব্যাংকে এসি বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুর ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসি বিস্ফোরণে ব্যাংকের আসবাবপত্র ও জানালার গ্লাস ভেঙে যায়। এ সময় ব্যাংকের ভেতরে থাকা গ্রাহক ও কর্মচারী-কর্মকর্তাদের  মধ্যে আতঙ্ক বিরাজ করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর সাইফুল আলম জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কী কারণে এসি বিস্ফোরণ হয়েছে, তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×