ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বেলুন তৈরির সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, শিশুসহ আহত ৩

বেলুন তৈরির সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, শিশুসহ আহত ৩
×

ভ্যানে রাখা জাহিদুল বেপারীর লাশ- সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২২ | ০১:৩৩ | আপডেট: ১৫ জুন ২০২২ | ০১:৩৮

মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামে বুধবার সকালে গ্যাস বেলুন তৈরি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে মো. জাহিদুল বেপারী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

নিহত জাহিদুলের বাড়ি ফরিদপুরের নগরকন্দার পাঁচকাইল গ্রামে। সে একই এলাকার মোস্তফা বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, বেলুন বিক্রির সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুলের দুই পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় শিশুসহ তিনজন। আহতরা হলেন, খেলনা বেলুন তৈরির শ্রমিক ফরিদপুরের নগরকান্দার বড় নাওডুবি গ্রামের ছলেমান মাতুব্বরের ছেলে রাকিবুল (১৮), নগরকান্দার জুবায়ের মাতুব্বর (২৫) ও রাজৈর উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে আদনান (১১)। এর মধ্যে রাকিবুল পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সমকালকে বলেন, তদন্ত শেষে বিস্তারিত জানতে পারবো। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন

×