পদ্মা সেতুর দুই পাড়ে হাজারো গাড়ি পারাপারের অপেক্ষায়
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২২ | ০৮:৩৮ | আপডেট: ২৬ জুন ২০২২ | ০৮:৪২
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা ও শরিয়তপুর নাওডোবা টোল প্লাজার কাছে হাজারো যানবাহন পারের অপেক্ষায় আছে। দুই টোল প্লাজার কাছে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন পারের অপেক্ষায়। রোববার সন্ধ্যায় দুই পাড়ে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মাওয়া টোল প্লাজার কাছে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে আছে কয়েক হাজার মোটরসাইকেল। পাশাপাশি আছে বাস, ট্রাক।
অন্যদিকে, নাওডোবা টোল প্লাজা পারের জন্য হাজারো যানবাহন অপেক্ষায় আছে। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। রয়েছে ট্রাক, বাসও। প্রায় ৩ কিলোমিটার সড়ক জুড়ে ঢাকামুখী যানবাহন অপেক্ষায় আছে।
- বিষয় :
- লৌহজং
- মুন্সীগঞ্জ
- পদ্মা সেতু
- টোল প্লাজা
- যানবাহন
