ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

স্বপ্ন লিখে প্রধানমন্ত্রীকে ৬শ' শিক্ষার্থীর চিঠি

স্বপ্ন লিখে প্রধানমন্ত্রীকে ৬শ' শিক্ষার্থীর চিঠি
×

প্রধানমন্ত্রীকে চিঠিতে নিজেদের ইচ্ছা লেখে শিক্ষার্থীরা- সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৬

ছয়শ' মেধাবী শিক্ষার্থী তাদের নিজ নিজ স্বপ্ন লিখে পাঠাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেডিসি-জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা এভাবেই তাদের স্বপ্ন প্রকাশ করে।

প্রতিবছরের মতো জাপানভিত্তিক উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এসব মেধাবীকে সংবর্ধনা দেয়। এই খুদে শিক্ষার্থীরা বড় হয়ে কী হতে চায়, কেমন বাংলাদেশ গড়তে চায়, তা পোস্টকার্ডে লিখে প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দেয়।

শনিবার বিকেলের ওই অনুষ্ঠানে উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার।

ইথুন নামে এক শিক্ষার্থী জানায়, তারা মেধাবী শিক্ষার্থীর স্বীকৃতি পেয়ে এবং প্রধানমন্ত্রীকে চিঠিতে তাদের ইচ্ছা লিখতে পারায় অত্যন্ত আনন্দিত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আবু সাইদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন বলেন, খুদে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও তাদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করার জন্যই এ কর্মসূচি।

আরও পড়ুন

×