ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

রেখে গেল বান্ধবী, 'ধর্ষণ' করল তার স্বামী

রেখে গেল বান্ধবী, 'ধর্ষণ' করল তার স্বামী
×

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ১১:২৫

নারায়ণগঞ্জে রূপগঞ্জে এক গৃহবধূকে তার বান্ধবী আত্মীয়ের বাড়িতে বেড়াতে নেওয়ার কথা বলে নির্জন এক বাড়িতে নিয়ে যায়। এরপর ওই বান্ধবী সটকে পড়লে তার স্বামীসহ তিনজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে।  গত ৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো- উপজেলার হাটাবো এলাকার জমশের আলীর ছেলে শহর আলী, একই এলাকার মন্টু মিয়ার ছেলে রকি ও তার স্ত্রী ফারজানা বেগম।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে ওই গৃহবর্ধূকে তার বান্ধবী ফারজানা বেগম তার খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে। এরপর তাকে সে মাসুমাবাদ এলাকায় একটি নির্জন ঘরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ফারজানা বাথরুমে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে রেখে সটকে পড়ে। পরে শহর আলী, রকি ও অপর একজন (নাম জানা যায়নি) মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে। 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজাহার আলী বলেন, এ ঘটনায় তিনজন গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×