ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২২ | ০৪:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২২ | ০৪:৫৪

রাজবাড়ীতে বাসচাপায় মোর্তজা আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে চারটার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় এ ঘটনা ঘটে।

বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহী রাজবাড়ী সদর উপজেলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোটরসাইকেল চালক একটি রাইস মিলে যাওয়ার সময় একটি বাস তাদেরকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও বাসের চালককে আটকের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×