ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চীনফেরত আরেক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

চীনফেরত আরেক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি
×

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ২২:২৩ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:১০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীনফেরত আরেক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসোলেটেড করোনা ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। 

বমি ও শরীরে ব্যাথা নিয়ে রোববার রাত ৯টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। ওই শিক্ষার্থী চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে রোববার দেশে ফেরেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার বলেন, কিছু সমস্যা নিয়ে ওই শিক্ষার্থী রোববার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তার রক্ত, কফ, লালা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানোর ব্যাবস্থা করছি। করোনা রোগীর জন্য গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

×