ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কুমিল্লায় 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত

কুমিল্লায় 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও বুড়িচং প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৪৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৭

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাজহারুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মাজহারুল ইসলাম জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের প্রয়াত মঈন উদ্দিনের ছেলে।

সোমবার রাত পৌনে ১টার দিকে বুড়িচং উপজেলার পশ্চিমসিং এলাকায় 'বন্দুকযুদ্ধে'র এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশ বলছে, নিহত যুবক ডাকাত দলের সদস্য। 'বন্দুকযুদ্ধে'র ঘটনায় বুড়িচং থানার ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

'বন্দুকযুদ্ধে'র পর ঘটনাস্থল থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ- সমকাল

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, মাজহারুল ইসলামের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে ৪-৫টি মামলা রয়েছে। 

তিনি জানান, পশ্চিমসিং এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবির পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাজহারুল ইসলাম গুলিবিব্ধ হয়ে আহত হয়।

'বন্দুকযুদ্ধে'র ঘটনায় আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়- সমকাল

ওসি জানান, গোলাগুলির এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ডাকাত মাজহারুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

'বন্দুকযুদ্ধে'র পর ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

×