ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

রমেকে ভর্তি চীনফেরত সেই যুবককে ঢাকায় পাঠানো হচ্ছে

রমেকে ভর্তি চীনফেরত সেই যুবককে ঢাকায় পাঠানো হচ্ছে
×

রংপুর ব্যুরো

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৬

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি চীনফেরত সেই যুবককে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎকরা।

রমেকের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. নারায়ণ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার কিডনির অবস্থা বেশ খারাপ, ডায়ালাইসিস প্রয়োজন। এ কারণে তাকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে রোববার ইউএস বাংলার একটি ফ্লাইটে দেশে ফেরেন ওই যুবক। পরে রাতেই বমি ও শরীরে ব্যাথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে হাসপাতালের আইসোলেটেড করোনা ওয়ার্ডে রাখা হয়। 


আরও পড়ুন

×