ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
×

ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০২:১৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০২:২১

লক্ষ্মীপুরের কমলনগরে কিশোরী ধর্ষণের মামলায় আব্দুর রহিম নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া মো. হেলাল নামে অপর একজনকে ৫ বছরের সাজা দিয়েছেন আদালত। 

একই সঙ্গে যাবজ্জীবন সাজার আদেশ পাওয়া আসামিকে ১০ হাজার টাকা, অপর সাজাপ্রাপ্তকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তাদের আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলায় শ্যাম সুন্দর নামের এক আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন। 

সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর (জেলা ও দায়রা জজ আদালত) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ের সময় প্রধান আসামি আদালতে উপস্থিত ছিলেন না। অপর সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

২০১৪ সালের ১০ অক্টোবরে কমলনগর হাজিরহাট এলাকার মেঘনা সিনেমা হলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পরের দিন বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর ভাই বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন। 

মামলায় স্থানীয় চর মার্টিন এলাকার বাসিন্দা রফিক উল্লাহর ছেলে আব্দুর রহিম, আবু তাহেরের ছেলে মো. হেলাল ও স্তষ প্রকারের ছেলে শ্যাম সুন্দরকে আসামি করা হয়।

আরও পড়ুন

×