পিরোজপুরে ডাকাতির দায়ে পাঁচ যুবকের ১০ বছর কারাদণ্ড
ফাইল ছবি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৩৮
পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের একটি ডাকাতির মামলায় পাঁচ জনকে আদালত ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- কামরুল ইসলাম ওরফে নাঈম, আরিফ হোসেন, আনিস, আতিক ও আরিফ। আসামিদের বয়স ৩০ বছর থেকে ৪০ বছর।
আদালত কারাদণ্ড ছাড়াও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
জানা গেছে, ২০১২ সালের ২৬ জুলাই দণ্ডপ্রাপ্তরা ওই গ্রামের নজরুল ইসলাম খানের বাড়িতে ডাকাতি করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
বাদি পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন ও আসামি পক্ষে ফাতেমা বেগম লাকী মামলা পরিচালনা করেন।
- বিষয় :
- ডাকাতি মামলা
- সশ্রম কারাদণ্ড
