ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ইয়াবাসহ ধরা, ১২বছর কারাদণ্ড

ইয়াবাসহ ধরা, ১২বছর কারাদণ্ড
×

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি কবির হোসেন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৪৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১৯

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কবির হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কবির হোসেনের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুঠাপাড়ার। 

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ১৭ নভেম্বর বিকাল ৪টার দিকে বিনোদপুর এলাকার আলকাছ হোসেনের আমবাগান হতে আসামি কবির হোসেনকে আটক করে র্যা ব ৫ এর সদস্যরা।

ওই সময় তার কাছ থেকে একটি মোবাইলসহ দুই হাজার ১৭২৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর দণ্ডপ্রাপ্ত কবির হোসেনকে আসামি করে চার্জশিট দাখিল করে শিবগঞ্জ থানা পুলিশ । দীর্ঘ শুনানি শেষে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার এ রায় ঘোষণা করেন আদালত।

আরও পড়ুন

×