যৌন উত্তেজক শরবত, ভেজাল কয়েলের কারখানায় ১২ জন ধরা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২২
নারায়ণগঞ্জের সোনারগাঁতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক শরবত ও ভেজাল কয়েলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে সোনারগাঁয়ের কুতুবপুর এলাকায় অবস্থিত দু’টি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমকে ফুডস্ ও এমএম কনজুমার নামে দুইটি কারখানা দীর্ঘদিন যাবৎ যৌন উত্তেজক শরবত এবং ভেজাল কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছে। সকালে অভিযান চালিয়ে ৭ হাজার তিনশ বোতল যৌন উত্তেজক শরবত ও ভেজাল কয়েলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, অননুমোদিত ভেজাল কয়েল ও যৌন উত্তেজক শরবত উৎপাদন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
