ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

আমার কোনো গ্রুপ নেই : নওফেল

আমার কোনো গ্রুপ নেই : নওফেল
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১৩

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামের রাজনীতিতে আমার কোনো গ্রুপ নেই। কোনো গ্রুপকে পৃষ্ঠপোষকতাও করছি না। আমার নাম ব্যবহার করে কেউ যদি অপরাধ করে, তাহলে তাকে যেন আইনের আওতায় আনা হয়। অতি উৎসাহী হয়ে কেউ যদি 'নওফেল গ্রুপ' পরিচয় দেয়, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হোক। 'চট্টগ্রাম আওয়ামী লীগে বিভক্তি :নাছির-নওফেল দু'জনকেই প্রধানমন্ত্রীর কঠোর বার্তা' শিরোনামে ১৮ ফেব্রুয়ারি সমকালে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিতে গিয়ে টেলিফোনে এসব কথা বলেন তিনি।
নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশই তার কাছে শিরোধার্য। প্রধানমন্ত্রীর প্রার্থীই তার প্রার্থী। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কখনও কোনো কর্মকাণ্ড পরিচালনা করেননি। মূল দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো গ্রুপিংয়েও তিনি বিশ্বাসী নন।

আরও পড়ুন

×