ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

মেয়র নাছিরের মাকে দেখতে হাসপাতালে রেজাউল

মেয়র নাছিরের মাকে দেখতে হাসপাতালে রেজাউল
×

মো. রেজাউল করিম চৌধুরী -ফাইল ছবি

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩৯

চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অসুস্থ মা ফাতেমা জোহরা বেগমকে দেখতে হাসপাতালে গেছেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। শুক্রবার দুপুরের দিকে নগরীর মেহেদেীবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে যান রেজাউল করিম। অবশ্য ওই সময় হাসপাতালে ছিলেন না মেয়র নাছির। হাসপাতালে রেজাউল করিমের সঙ্গে থাকা সাবেক ছাত্রলীগ নেতা মো. ইলিয়াস উদ্দিন এই তথ্য জানান।

বেশ কিছুদিন ধরে ফুসফুসের প্রদাহ এবং উচ্চ রক্ত চাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন ফাতেমা বেগম। এবারও মেয়র পদে দলের মনোনয়ন চেয়েছিলেন নাছির উদ্দীন। কিন্তু তার পরিবের্ত মনোনয়ন দেওয়া হয়েছে রেজাউল করিমকে।

আরও পড়ুন

×