ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় নৈশপ্রহরী নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানচাপায় নৈশপ্রহরী নিহত
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৫৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ মফিজ (৪৮) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার ভাটিয়ারীর বানুরবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মফিজ ফৌজদারহাটস্থ গণি আহম্মদ মেম্বারের বাড়ির মৃত মাহবুবুল হক সওদাগরের ছেলে। 

মফিজ স্টিল মিলে কর্মরত ছিলেন। তিনি নাইট ডিউটিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় মফিজকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান চাপা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।


আরও পড়ুন

×