ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরি মেরে খুন

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরি মেরে খুন
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩৭

কুমিল্লায় মাদক-সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে শরীফুল ইসলাম জনি (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার শহরতলির পশ্চিম চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজিব ও হাসান নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জনি পশ্চিম চাঁনপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

জনির মা জোসনা বেগম বলেন, রোববার ভোরে জনিকে বাড়ি থেকে ডেকে নেয় পার্শ্ববর্তী পুরোনো চৌধুরীপাড়া এলাকার রফিকের ছেলে সাগর, হাসান মিয়ার ছেলে রাজিব ও হাসান। তারা তিনজন মিলে জনিকে ছুরিকাঘাত করে। জনি মাটিতে লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থা দেখে এলাকাবাসী চিৎকার দেয়। তখন আমি ছুটে গিয়ে দেখি ছেলের পেটে ছুরি আর রক্ত ঝরছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় পৌঁছলে গাড়িতেই জনির মৃত্যু হয়।

জোসনা বেগম জানান, হত্যাকারীরা জনির সঙ্গেই এলাকায় চলাফেরা করত।

মাদক-সংক্রান্ত বিরোধের জেরে জনিকে হত্যা করা হয়েছে জানিয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দু'জনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন

×