ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের পাশে বিএনপি নেতা বকুল

অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের পাশে বিএনপি নেতা বকুল
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৫

অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতা ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

রোববার সাবেক এই ছাত্রনেতা খুলনার খালিশপুর ও দৌলতপুর থানার অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সার্বিক খবরাখবর নেন।

দুপুর ১২টার দিকে তিনি দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্যান্সার আক্রান্ত জাহিদ হোসেন উকিলের বাসায় যান এবং তার ক্যান্সার চিকিৎসার যাবতীয় ব্যয়ের দায়িত্ব গ্রহণ করেন।

পরে তিনি দৌলতপুর থানার প্রবীণ বিএনপি নেতা অসুস্থ মো. নাসিরউদ্দীনকে দেখতে তার বাসায় যান। এরপর তিনি প্রয়াত শহীদুল ইসলাম রুমীর পরিবারের সাথে সাক্ষাত করেন এবং তাদের যেকোন সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর তিনি সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুর ইসলাম শিমুলের বড় ভাইয়ের বাড়িতে গিয়ে তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, সিরাজুল হক নান্নু, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, শেখ আনসার আলি, কাজী নেহিবুল হাসান নেহিম, আরমান হোসেন, মাসুদুর রহমান রানা, রিয়াজ শাহেদ, এম এম জসিম, মিলু খান, আল আমিন রতন, ওয়ালিদ শোভন, সাথী আমিন, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, কাকলী বেগম, মো. মৃদুল, মো. হাসান প্রমুখ।




আরও পড়ুন

×