ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪২

সিরাজগঞ্জে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে নারী ও শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে ছাইদুলের বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দুখিয়াবাড়ী গ্রামের প্রয়াত সাহেব আলীর ছেলে ছানোয়ার হোসেন (৫০), তার স্ত্রী লিলি খাতুন (৪৪) তাদের ছেলে ছাইদুল ইসলাম (৩০), তায়েব আলী (১০), ছাইদুলের স্ত্রী নাজিরা খাতুন (২২), তাদের দেড় বছরের মেয়ে সুমাইয়া খাতুন এবং ছাইদুলের বড় ভাই মুকুল হোসেনের ছেলে মেহেদী হাসান (১০)।

সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, দুখিয়াবাড়ী গ্রামের ছাইদুলের বাড়িতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের পাইপে চুলার দিকের অংশে ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ সময় চুলা বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন লাগে। আগুনে বাবা-মা ও ছেলে-মেয়েসহ ছাইদুলের পরিবারের সাতজন দগ্ধ হন। তিনি দগ্ধদের চিকিৎসায় ৩০ হাজার টাকা সাহায্য দেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ অবস্থায় দুই নারী ও দুই শিশুসহ সাতজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) রোকন উদ্দিন জানান, দগ্ধদের মধ্যে ছাইদুল ও তার মেয়ে সুমাইয়ার
অবস্থা গুরতর। তাদের ঢাকায় রেফার্ড করা হতে পারে। সবাইকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন

×