ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

টঙ্গীতে লোহার ব্লিডের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গীতে লোহার ব্লিডের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
×

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:১১

টঙ্গীতে লোহার ব্লিডের নিচে চাপা পড়ে কাশেম হক (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইসমাইল নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। 

সোমবার ভোড় সাড়ে ৫টায় মিলগেট এলাকায় এসএস স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত কাশেম সিলেট জেলার বিশ্বনাথ থানার মান্দারোকা গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে।

জানা যায়, ভোরে কাশেমসহ আরও কয়েকজন শ্রমিক লোহার ব্লিডের গুদাম ঘরে কাজ করছিল। কাজ করার সময় হঠাত হার একটি ব্লিড কাশেমের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ইসমাইল নামে অপর এক শ্রমিক আহত হন। 

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক জনান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×