ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ট্রাককে পাশ কাটাতে গিয়ে সিএনজি উল্টে ৩ যাত্রীর মৃত্যু

ট্রাককে পাশ কাটাতে গিয়ে সিএনজি উল্টে ৩ যাত্রীর মৃত্যু
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:১৯

নওগাঁর মান্দায় সিএনজি উল্টে ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়নাল আবেদিন (২৯), রফিকুল ইসলাম (৩০) ও আশরাফুল ইসলাম (৩৪)। 

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি নওগাঁ শহরে যাচ্ছিল। পথে ফেরিঘাট এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন ও পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়। ঘটনায় আহত ২ জনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

×