ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

হাসপাতাল থেকে বের হতেই বাসের নিচে গেল প্রাণ

হাসপাতাল থেকে বের হতেই বাসের নিচে গেল প্রাণ
×

এস আলম পরিবহনের বাস- সমকাল

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১৩

কুমিল্লায় চিকিৎসা নিতে এসে হাসপাতালের সামনে বাস চাপায় শহীদুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শহিদুল্লাহ চাঁদপুর জেলার কচুয়ার উজানী মজুমদার পাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। 

সোমবার সকালে উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুমিল্লা শহরে চিকিৎসক দেখাতে আসেন শহীদুল্লাহ। মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহবুদ্দিনের চেম্বারে এসে তাকে না পেয়ে উপজেলার ইস্টার্ন মেডিকেল কলেজে যান তিনি। সেখানে ডা. শাহবুদ্দিনের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল থেকে বের হন শহিদুল্লাহ। বাড়ি ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাস (চট্ট মেট্টো-ব ১১-০৭৪০) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহীদুল্লাহর মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটিকে আটক করে পুলিশকে খবর দেয়। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই টিপু রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে থানায় নিয়ে যায়। চালক ও হেলপার পলাতক রয়েছে।

আরও পড়ুন

×