মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার সুন্দর মিয়া
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২০ | ০৩:১৮
হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সুন্দর বাহিনীর প্রধান সুন্দর মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। রোববার সকাল সাড়ে নয়টার দিকে সুমন মিয়া ওরফে সুন্দর আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুন্দর আলী নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের আফছার উল্লার ছেলে।
র্যাব জানায়, ২০০৮ সালের ২২ জুন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে কৃষক আবুল মিয়াকে দিনের বেলায় হত্যা করে সুন্দর ও তার বাহিনীর লোকজন। এ ব্যাপারে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ আদালত ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি সুন্দরসহ ৭ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব ৯- এর অপারেশন কমান্ডার মোঃ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
- বিষয় :
- সারাদেশ
- পলাতক আসামি গ্রেপ্তার
