ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

কামড়ে যুবকের জিহ্বা কেটে নিলেন গৃহবধূ

কামড়ে যুবকের জিহ্বা কেটে নিলেন গৃহবধূ
×

প্রতীকী ছবি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৬:৫৮ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০৮:১১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে কামড় দিয়ে যুবকের জিহ্বা কেটে ফেলেছেন এক গৃহবধূ। সোমবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। গৃহবধূর ভাষ্য, ওই যুবক ধর্ষণের চেষ্টা করলে তিনি এ ঘটনা ঘটান।

আহত যুবকের নাম সাগর মন্ডল। তিনি এখন ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামে একটি বিয়ের আয়োজন চলছিল। ওই সুযোগে সাগর মন্ডল এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূ কামড় দিয়ে সাগরের জিহ্বা ১ ইঞ্চির মতো কেটে ফেলেন। 

গৃহবধূ বলেন, 'সাগর রাত ১টার দিকে আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণে চেষ্টা চালায়। ধর্ষণ থেকে বাঁচতে আমি কামড় দিয়ে তার জিহ্বা কেটে দিয়েছি।'  

শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। পরে পুলিশকে বিষয়টি জানিয়েছি। 

সিরাজদীখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, সাগর মন্ডলের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। 


আরও পড়ুন

×