ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

সৌদিতে গাড়ি উল্টে প্রাণ গেল দুই বাংলাদেশির

সৌদিতে গাড়ি উল্টে প্রাণ গেল দুই বাংলাদেশির
×

জুড়ী ও কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৮:৩০ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ১১:০৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আব্দুল মুকিত ও জাকের আলী নামে দুই প্রবাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুকিতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে মক্কা এলাকায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিন বাংলাদেশি যুবক। হঠাৎ চলন্ত গাড়ির চাকা খুলে গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মুকিত ও কুলাউড়ার জাকের মারা যান। আহত হন গাড়ি চালক শাওন ।

মুকিতের চাচাতো ভাই রোমান আহমদ জানান, ১৯ বছর আগে জীবিকার তাগিদে মুকিত ও তার ছোট ভাই সৌদি আরবে পাড়ি জমান।

নিহত আব্দুল মুকিত জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে। মুকিতের মরদেহ রিয়াদের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।

পরিবারের উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে মা-বাবা, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ আত্মীয় স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

নিহত জাকের আলী (২২) কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের নছিম আলীর ছেলে।

পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন বলেন, জাকের প্রায় ৬ মাস আগে সৌদিতে পারি জমায়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন

×