রামুতে ১০ হাজার ইয়াবাসহ প্রবাসীর স্ত্রী আটক
ইয়াবাসহ পুলিশের হাতে আটক প্রবাসীর স্ত্রী- সমকাল
কক্সবাজার অফিস
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৮:৩৮
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও নগদ ২৫ লাখ টাকাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পালিয়েছে গেছে আরও দুই জন। মঙ্গলবার দুপুরে রাজারকুল ইউনিয়নের নারিকেল বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই প্রবাসী ওই এলাকার মোহাম্মদ জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে মাটির গর্তে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাওয়া যায় নগদ ২৫ লাখ টাকা। ওসি জানান, অভিযানে আটক সামিরা বেগম (২৫) জয়নালের স্ত্রী। জয়নাল বর্তমানে দুবাই প্রবাসী। অভিযানকালে ওই বাড়ি থেকে পালিয়েছে একই এলাকার মৃত মোহাম্মদ ইসলামের পুত্র আবদুর রহমান (৩৮) ও তার স্ত্রী নাসরীন (২৫)।
এ ব্যাপারে দুইজনকে জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- প্রবাসীর স্ত্রী আটক
- ইয়াবা
- রামু
