ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

শ্রীকাইলে নতুন কূপে গ্যাসের সন্ধান

শ্রীকাইলে নতুন কূপে গ্যাসের সন্ধান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:৩২

কুমিল্লার শ্রীকাইল পূর্ব জোনে নতুন একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এই গ্যাসস্তর আবিষ্কার করেছে।

মঙ্গলবার রাতে সমকালকে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাপেক্স গত আগস্ট মাসের ৬ তারিখে এখানে অনুসন্ধান কূপ খনন শুরু করে। অবশেষে আজ রাত ৮টার দিকে গ্যাস স্তরের বিষয়ে নিশ্চিত হওয়ার খবর মেলে।

৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস স্তর থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানায় বাপেক্স। কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন

×