নওগাঁয় সিঙ্গাপুরফেরত যুবকের শরীরে করোনার উপসর্গ মেলেনি
ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:৩৬ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০৯:৩৮
নওগাঁয় সিঙ্গাপুরফেরত ওই যুবকের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে নওগাঁ সদর হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে গুজবে কান না দিতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সচেতনামূলক প্রচারনা চালানো হচ্ছে।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টা ২০ মিনিটে রিপোর্ট হাতে পেয়েছি। রোগীর শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি জ্বরে আক্রান্ত হয়েছিলেন ওই যুবক। সন্ধ্যার পর থেকে রোগী অনেকটা সুস্থতা বোধ করছেন।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে রিপোর্ট পাওয়া গেছে। সেখানে করোনার কোন উপসর্গ নেই। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
উল্লেখ্য, গত সোমবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুরফেরত নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাতলাপাড়া গ্রামের ওই যুবককে নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তার নমুনা সংগ্রহ করে রোগ তত্ত্ব নিযন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল।
- বিষয় :
- নওগাঁ
- করোনাভাইরাস
