রাস্তায় ভূমিহীনদের ঘর নির্মাণের প্রতিবাদ কৃষকদের
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৮:৩৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৮:৩৩
রাজশাহীর পবায় রাস্তার ওপর ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের এ প্রকল্পের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কৃষকরা।
সোমবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আবদুস সালাম।
কৃষকরা অভিযোগ করেন, উপজেলার দামকুড়া ইউনিয়নের কাদিপুর দেশলাপাড়ার বিলে নামার জন্য ২০ মিটার প্রস্থের ১০০ মিটার দীর্ঘ রাস্তা আছে। এ পথ দিয়ে জমি থেকে ফসল আনা-নেওয়া করা হয়। রাস্তাটি বন্ধ হলে ফসলি জমিগুলো অবরুদ্ধ হয়ে পড়বে। কৃষকরা তাদের চাষাবাদের জন্য নিজ ভূমিতে যেতে পারবেন না। এই গণবিরোধী ও কৃষিবিরোধী সিদ্ধান্ত থেকে উপজেলা প্রশাসনকে সরে আসতে হবে।
পবার ইউএনও লসমী চাকমা বলেন, প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পের আওতায় খাসজমিতে ১৫টি ঘর নির্মাণ করা হবে। এ জন্য ৩০ শতক জমি লাগছে। তবে সেখানে খাসজমি আছে ৭০ শতাংশ। তাই কৃষকসহ স্থানীয়দের উদ্বেগের কিছু নেই। প্রয়োজনীয় রাস্তা রেখে ঘর তৈরি করা হবে।তিনি দাবি করেন, একটি মহল বিষয়টিকে ঘোলাটে করার চেষ্টা করছে। তারা এতদিন সংশ্লিষ্ট জমিটি অবৈধ দখলে রেখেছিল। দখলমুক্ত করায় তাদের স্বার্থে আঘাত লেগেছে।
- বিষয় :
- ভূমিহীন
- রাস্তা
- ঘর নির্মাণ
- কৃষক
- সংবাদ সম্মেলন
- রাজশাহী
