শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত আতর আলী
প্রতীকী ছবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩ | ১৩:০৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ | ১৩:০৩
হবিগঞ্জের বাহুবলে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আতর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের লাখাই রোড এলাকা থেকে আতরকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার এসআই জুয়েল সরকার।
পুলিশ জানায়, স্বর্ণরেখা গ্রামের ওই শিক্ষার্থীকে ৬ জানুয়ারি একটি ভাড়াটিয়া বাসায় নিয়ে ধর্ষণ করে আতর আলী। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলের দিকে এগোতে থাকলে পালিয়ে যায় আতর। পরে তারা শিশুটিকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দিলে হাসপাতালে নেওয়া হয় তাকে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা ১০ জানুয়ারি বাহুবল মডেল থানায় একটি মামলা করেন।
