ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাঠে পড়েছিল কৃষকের মৃতদেহ

মাঠে পড়েছিল কৃষকের মৃতদেহ
×

প্রতীকী ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ১০:৪৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ১০:৪৭

ঝিনাইদহের মহেশপুরে মাঠ থেকে রহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

মারা যাওয়া রহিদুল ওই গ্রামের ছলেমান মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতের খাবার খাওয়ার পর মাঠে পানি তোলা মোটরের সুইস বন্ধ করতে যান রহিদুল। এরপর আর বাড়িতে ফেরেননি। ভোরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মাঠে মোটরের পাশে রহিদুলের লাশ পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, রাতের কোনো এক সময়ে বিদ্যুতের তারে জড়িয়ে রহিদুলের মৃত্যু হতে পারে।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রহিদুলের মৃত্যুর ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×