ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ডিমলায় গৃহবধূ হত্যায় স্বামী-শ্বশুর গ্রেফতার

ডিমলায় গৃহবধূ হত্যায় স্বামী-শ্বশুর গ্রেফতার
×

হত্যা মামলায় গ্রেফতার বাবা-ছেলে

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৩:৫১ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৪:২০

নীলফামারীর ডিমলায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৬ ফেব্রুয়ারি দিনগত রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ধারাল ছোরা দিয়ে ঘুমন্ত স্ত্রী মহেছেনাকে খুন করে পালিয়ে যান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাট গ্রামের মৃত শহর উল্লাহর ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল। 

এ ব্যাপারে মহেছেনার ভাই তিনজন নামীয় ও অজ্ঞাত তিনজনকে আসামি করে ডিমলা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিমলা থানার (ওসি তদন্ত) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মামলার জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি মুরাদকে জিজ্ঞাসাবাদে তার বাবা মোফাজ্জল হোসেন মন্ডলের অবস্থান জেনে শুক্রবার ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকা থেকে তাকেও গ্রেফতার করা হয়। 

তিনি জানান, শনিবার গ্রেফতারকৃতদের নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×