কালীগঞ্জে একই পরিবারের ১২ সদস্য হোম কোয়ারেন্টাইনে
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৪:৫৬ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৫:২১
ঝিনাইদহের কালীগঞ্জে একই পরিবারের ১২ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে আগামী ২৫ মার্চ পর্যন্ত বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ঝিনাইদহ ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. শামিমা শারমিন জানান, কিছুদিন আগে ওই উপজেলার একটি বাড়িতে গৃহকর্তার আমেরিকা প্রবাসী ভাইয়ের মেয়ে বেড়াতে আসেন। একদিন পরেই প্রবাসী মেয়েটি খুলনাতে ফিরে যান।
খবরটি জানার পর তারা উপজেলা ও ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পরামর্শে ওই বাড়ির ১২ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তিনি আরও জানান, এখন পর্যন্ত বাড়ির সদস্যের কারও মধ্যে করোনার লক্ষণ দেখা যায়নি। প্রতিদিনই ওই বাড়ির সদস্যদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
- বিষয় :
- সারাদেশ
- হোম কোয়ারেন্টাইন
