প্রথমবারের মতো অ্যামেচার রেডিও নিয়ে প্রদর্শনী
দেশে প্রথমবারের মতো অ্যামেচার রেডিও নিয়ে গাজীপুরে প্রদর্শনীর আয়োজন করা হয়-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৮:২৯ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৮:৩৪
গাজীপুরের ফাউগান ইকো রিসোর্টে দেশে প্রথমবারের মতো অ্যামেচার রেডিও নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অ্যামেচার রেডিও অপারেটরদের নিয়ে ফেসবুকভিত্তিক সংগঠন বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাব (বিএআরসি) শুক্রবার এ প্রদর্শনীর আয়োজন করে। সহযোগিতায় ছিল বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ে কর্মরত সাংবাদিকরা অ্যামেচার রেডিও'র এই প্রদর্শনী উপভোগ করেন। প্রদর্শনী শেষে অ্যামেচার রেডিও নিয়ে অনেকে তাদের আগ্রহের কথা জানান এবং সংগঠনের পক্ষ থেকে আগ্রহীদের অ্যামেচার রেডিও প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
উল্লেখ্য, অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও পরিচালনা করা মূলত একটি শখ। শখের বিষয় হলেও এতে জ্ঞান অর্জনের সুযোগ মেলে। এটি একটি বিজ্ঞানমনস্ক শখ বিধায় ইলেকট্রোনিক্সসহ বেতার তরঙ্গ নিয়ে প্রচুর অধ্যায়নের সুযোগ রয়েছে। এছাড়াও দুর্যোগের সময় টেলিযোগাযোগের অন্যতম মাধ্যম এটি। অ্যামেচার রেডিও অপারেটরদের বলা হয় রাষ্ট্রের অষোঘিত দূত। কেননা প্রাকৃতিক দুর্যোগের সময় যখন সব ধরনের টেলিযোগব্যবস্থা বিকল হয়ে যায় তখন অ্যামেচার রেডিও অপারেটররা তাদের বেতার যন্ত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক তথ্য দেশ-বিদেশের সরকারি-বেসরকারি সংস্থা এবং হ্যামদের কাছে তুলে ধরেন। অংশ নেন উদ্ধার কাজেও। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- অ্যামেচার রেডিও
- প্রদর্শনী
