ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শরীয়তপুরের কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
×

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ১২:৪৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিঝারি ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে এ ঘটনায় নড়িয়া থানায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লিমিয়া সাদিয়া বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কলেজছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ছাত্রী স্থানীয় একটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুর সরকারি কলেজে বড় বোনের একটি মিটিংয়ে যোগ দিতে আসেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে মিটিং শেষে অটোরিকশায় করে পালং উত্তর বাজার দিয়ে কানার বাজারে যান। সেখান থেকে আবার নিজ এলাকা নড়িয়া কাপাশপাড়া যাওয়ার জন্য অটোরিকশা না পেয়ে হাঁটতে থাকেন। কান্দিগাঁও এলাকায় পৌঁছলে ফাঁকা সড়কে কয়েকজন শৃঙ্খল, হৃদয় ও মুরাদ নামে কয়েকজন যুবক তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

হাসপাতালে ভর্তি ওই ছাত্রী বলেন, ‘আমার সঙ্গে শৃঙ্খল, হৃদয়, মুরাদ ও আরিফ খারাপ কাজ করেছে। তাদের হাত-পায়ে ধরলেও আমাকে ছাড়েনি । আমার স্বর্ণের চেইন, কানের দুল, আংটি, রুপার নুপুরসহ নগদ ৫ হাজার টাকা নিয়ে যায় ওরা।’

আরও পড়ুন

×