ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মন্ত্রী 

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মন্ত্রী 
×

সংসদে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৯:৫৫

নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। 

মঙ্গলবার সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নে এসব কথা  মির্জা ফখরুল। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। 

এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। আগামী জাতীয় নির্বাচনে এই উদ্যোগ অব্যাহত থাকবে। সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

গাইবান্ধা-২ আসনের এমপি আবদুল করিমের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই। জেলা পরিষদে এমপিরা উপদেষ্টা হবেন। 
 

আরও পড়ুন

×